এডিবির ৪০ কোটি ডলারও যুক্ত হয়েছে রিজার্ভে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ এএম

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির প্রায় ৬৯ কোটি ডলার যুক্ত হয়েছে দেশের রিজার্ভে। একই দিনে যুক্ত হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির ৪০০ মিলিয়ন (৪০ কোটি) ডলার। গত শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

মেজবাউল হক বলেন, ‘শুক্রবার আইএমএফের ৬৮৯ দশমিক ৮৩ মিলিয়ন বা প্রায় ৬৯ কোটি ডলার ও এডিবির ৪০ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হয়েছে। সব মিলিয়ে আইএমএফ-এডিবির অর্থসহ রিজার্ভের হিসাবটা রবিবার দিতে পারব।’

এর আগে গত মঙ্গলবার বাংলাদেশের জন্য আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির অর্থছাড়ের প্রস্তাব আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড সভায় অনুমোদন পায়। সবশেষ গত অক্টোবর মাসে পণ্য আমদানিতে বাংলাদেশের ৫ দশমিক ৫২ বিলিয়ন ডলার খরচ হয়েছে। সে হিসেবে বিপিএম-৬ হিসাবের ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলারের রিজার্ভ দিয়ে প্রায় সাড়ে তিন মাসের আমদানির ব্যয় মেটানো সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত