এসআইর দুর্নীতি-‘ঘুষ বাণিজ্যের’ অভিযোগ ডিআইজির কাছে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ এএম

বরিশালের উজিরপুর মডেল থানায় কর্মরত এসআই মেহেদী হাসান মিলনের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহারসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ৬ জন স্থানীয় ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশারসহ ২০ জন ব্যক্তি বরিশাল রেঞ্জের ডিআইজির কাছে গত ২৯ নভেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন। গত শুক্রবার সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) মো. মাজাহারুল ইসলাম অভিযোগকারীদের একটি চিঠি দিলে বিষয়টি জানাজানি হয়। চিঠিতে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মাজাহারুল ইসলামের কার্যালয়ে ১৭ ডিসেম্বর (আজ) অভিযোগকারীদের হাজির হতে অনুরোধ জানানো হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, উজিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন বামরাইল ইউনিয়নে দায়িত্ব পালনকালে তার রোষানলে পড়ে বহু মানুষ মামলার আসামি হয়েছে। সে একজন বদমেজাজি মানুষ, তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ।  অভিযোগের বিষয়ে কথা বলতে এসআই মেহেদীকে কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি।

উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মদ বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগের ভিত্তিতে থানার এএসআই জাহিদ হাসানের মাধ্যমে অভিযোগকারীদের সার্কেল অফিসে হাজির হয়ে তদন্তে সহায়তা করার জন্য নোটিস দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত