জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ এএম

জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার বিসিক এলাকায় ফকির মার্কেটের আইএফএল গার্মেন্টসের নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

নিহতরা হলেন নওগাঁর নেয়ামতপুর থানার বালিচার গ্রামের কছিমদ্দিনের ছেলে আয়নাল (৩৫)। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে মো. আশরাফুল (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আইএফএল গার্মেন্টস কারখানার নিরাপত্তা প্রহরী আয়নাল ও নির্মাণ শ্রমিক মো. আশরাফুল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানার ফটকের সামনে লোহার পাইপে জাতীয় পতাকা উত্তোলন করতে যান। এ সময় অসাবধানতাবশত পাইপটি পাশে বিদ্যুতের তারে লেগে আয়নাল ও আশরাফুল আহত হন। তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত