‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, তালিকায় দ্বিতীয়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ এএম

বিশ্বে দূষিত শহরের তালিকায় এক-দুই বা তিনে থাকে এখন নিয়মিত হয়ে গেছে ঢাকার জন্য। আজও বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা।

আজ রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের স্কোর ছিল ২৭২। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া স্কোর ৩৩২ নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ভারতের কলকাতা আছে তৃতীয় স্থানে, স্কোর ২৬২। ২৩৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ঘানার আক্রা। আর ২১৭ স্কোর নিয়ে পঞ্চম ভারতেরই আরেক শহর দিল্লি।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত