৯ বছর পর মোহামেডান নাকি বসুন্ধরার তৃতীয়!

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ পিএম

স্বাধীনতা কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুপুর ১ টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা। 

সর্বশেষ ২০১৪ সালে স্বাধীনতা কাপের ফাইনাল খেলেছে মোহামেডান। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল তারা। অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এটি টানা চতুর্থ ফাইনাল। দুইবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা জিতলে এটি হবে তাদের তৃতীয় শিরোপা জয়। মোহামেডানের হবে চতুর্থ।

সেমিফাইনালে আবাহনীকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বসুন্ধরা। অন্য সেমিফাইনালে রহমতগঞ্জকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে মোহামেডান। 

সাত মাস আগে এই ভেন্যুতেই ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরাকে হারিয়ে ফাইনালে উঠেছিল সাদা-কালোরা। আজ সেটির পুনরাবৃত্তি করতে চাইবে আলফাজের দল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত