গোলশূন্য ছিল প্রথমার্ধ্ব। বিরতি থেকে ফেরার পর পাঁচ মিনিটের মধ্যে অনেক ঘটলো অনেক ঘটনা। ৪৭ মিনিটে বসুন্ধরা কিংস পরিণত দশজনের দলে। ধাক্কা সামলানোর আগেই তিন মিনিট পর গোলও হজম করতে হয় কিংসকে।
ইমান্যুয়েলের দারুণ ধারার বিপরীতে লিড নেয় মোহামেডান। মোজাফফরাভ ৫০ মিনিটে কর্নার কিক দিলে ইমানুয়েলের মাথায় লেগে গোল। তবে ২ মিনিট বাদেই সেই গোল শোধ করেন রাকিব হোসেন।
বাকি সময়টায় একজন বেশি নিয়ে খেললেও মাঠে ব্যবধানটা বোঝাতে পারেনি সাদা-কালোরা। উল্টো নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ গোল করে দশজনের কিংসকে এনে দেন শিরোপা। স্বাধীনতা কাপে এটা দলটির টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় শিরোপা। এতদিন সর্বোচ্চ সাফল্যের রেকর্ডটা ছিল মোহামেডান। সোমবার তাদের ২-১ গোলে হারিয়ে সেই রেকর্ডে ভাগ বসালো কিংস।
