তিন বছর সাজার ভয়ে ভিক্ষুক সেজে পলাতক ৮ বছর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ পিএম

কুড়িগ্রামের উলিপুরে তিন বছরের সাজার ভয়ে আট বছর ভিক্ষুক সেজে পলাতক থাকা চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ জানায়, ২০০৮ সালে উলিপুর উপজেলার গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় মামলা হয়। ২০১৫ সালে আদালত মামলায় অভিযুক্ত উলিপুরের হায়াৎ খাঁ এলাকার মো. চাঁন মিয়াকে তিন বছরের সাজা দেয়। সাজা খাটার ভয়ে তিনি ছদ্মবেশে বিভিন্ন জেলায় আট বছর পলাতক ছিলেন।

পুলিশ আরও জানায়, দণ্ডিত চাঁন মিয়া গত রবিবার রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষুক সেজে ভিক্ষা করার সময় উলিপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমীন বলেন, গ্রেপ্তার চাঁন মিয়া তিন বছর সাজার ভয়ে আট বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত