উত্তরায় আ.লীগ নেতা এ কে আজাদের ওপর হামলা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮ এএম

উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এ কে আজাদের উপর সন্ত্রাসী হামলার চালিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার রাত ৮টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন রাজলক্ষ্মী এলাকায় তার নিজ বাসভবনের সামনে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে আলাপকালে সন্ত্রাসীরা এসে তার ওপর অতর্কিত হামলা করে। 

আহত অ্যাডভোকেট এ কে আজাদ বর্তমানে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা ও চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। 

অ্যাডভোকেট এ কে আজাদ বলেন, আমি সোমবার রাত ৮টার দিকে আমার রাজলক্ষ্মী এলাকায় বাসভবনের সামনে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে কথা বলছিলাম এ সময় ফাহিম, রাব্বি, সিয়াম, শাকিল, মামুন, রাজন, জয়সহ ৪০-৫০ জন সন্ত্রাসী এসে আমার উপর অতর্কিত হামলা করে। তারা আমাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং চোখ ও মুখ জখম করে।

এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, উত্তরা আলাউদ্দিন টাওয়ারের সামনে একটি মারামারির ঘটনা ঘটে। এই  ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত