মর্গের বাইরে অপলক দাঁড়িয়ে মিজানুর

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম

ট্রেনে দুর্বৃত্তের দেওয়া আগুনে স্ত্রী ও তিন বছরের সন্তানকে হারিয়ে স্তব্দ বাবা মিজানুর রহমান। ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গের বাইরে দাঁড়িয়ে সেদিকে অপলক তাকিয়ে আছেন তিনি। ভেতরে পুড়ে অঙ্গার হওয়া চারজনের মরদেহ সারি করে রাখা। এদের মধ্যে একজন তার স্ত্রী নাদিরা আক্তার, অন্যজন তিন বছরের ছেলে ইয়াছিন।

ছবি: মারুফ রহমান

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে আরও দুজন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।

মিজানুর জানান, তিনি চিৎকার করে কান্না করতে চাইছেন কিন্তু পারছেন না। তার ভেতরে যে কী চলছে সেটা তিনি বোঝাতে পারবেন না। তিনি বলেন, আমার তো সবই শেষ হয়ে গেল। কী অপরাধে আমার সব শেষ হয়ে গেল জানি না।

ঢাকার তেজগাঁও এলাকায় হার্ডওয়্যারের ব্যবসা করেন মিজানুর। স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন পশ্চিম তেজতুরী বাজার এলাকায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত