মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান নির্বাচনী
প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত নুতন বাজার, সাহাপাড়া, দোয়ারপাড়, মিশনী পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন।
এ সময় স্থানীয় নারী-পুরুষরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। নৌকায় ভোট চেয়ে সাকিব তাদের মাঝে লিফলেট বিতরণ করেন। এছাড়াও আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট চান। তাকে কাছ থেকে দেখে নারী-শিশুরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে সাবেক ও বর্তমান জেলা ক্রিকেটারদের উদ্যোগে মাগুরায় মিলনমলা অনুষ্ঠিত হয়। এতে সাকিব আল হাসানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় সাকিবের প্রথম ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কি, অভিনেতা সাব্বির আহমেদ, ক্রিকেটার মুনসুর, শোভাশীষ হালদার গোরা, আরিফ হোসেনসহ মাগুরা জেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
×
