বিএনপি নির্বাচন বানচাল করতে চায়: কৃষিমন্ত্রী 

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, তারা (বিএনপি) চাচ্ছে আগামী নির্বাচন যাতে ভালোভাবে না হয়। দেশে অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। তাই তারা নির্বাচন বানচাল করতে চায়।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. আব্দুর রাজ্জাক কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে অতীতেও ভোট দিয়েছি, আগামী দিনে ভোট উপস্থিতি দেখিয়ে প্রমাণ করবো এই মধুপুর শেখ হাসিনার মধুপুর, এই মধুপুর আওয়ামী লীগের মধুপুর, এই মধুপুর বঙ্গবন্ধুর মধুপুর। 

তিনি বলেন, যত ষড়যন্ত্রই হোক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মধুপুরের জনগন আবারও দেখাবে এখানে আওয়ামী লীগ কত শক্তিশালী। 

মধুপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুলসহ অন্যান্যরা। কর্মী সভায় মধুপুরের বিভিন্ন ওর্য়াড ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত