পরিবেশসচেতন কৃষি এবং মৌমাছি পালনে সবাইকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং বিএএসএ ফাউন্ডেশন। খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা, টেকসই যান্ত্রিকীকরণ, পরাগায়ণ রক্ষা, টেকসই কৃষি প্রচার এবং স্থানীয় উদ্যোক্তাদের জীবিকা নিশ্চিতকরণের মাধ্যমে ক্ষমতায়ন করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ২ কোটি ৯০ লাখ টাকার অনুদান ঘোষণা করেছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং বিএএসএ ফাউন্ডেশনের মধ্যে এই উদ্যোগটির তিনটি লক্ষ্য রয়েছে। প্রথমত, প্রায় ৮০০ মধুচাষিকে স্বাস্থ্যবিধির নিয়ম মেনে মধু উৎপাদন, প্রক্রিয়াকরণ ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে শেখানো। দ্বিতীয়ত, মধু উৎপাদনে যান্ত্রিকীকরণ ও গুণমান ব্যবস্থাপনার সরঞ্জাম ক্রয়ে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া এবং তৃতীয়ত, ফরোয়ার্ড মার্কেট লিঙ্কেজের মাধ্যমে মধু ও এর দ্বারা উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ নিশ্চিত করা।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, ‘মৌমাছি পালনে আমাদের এই বিনিয়োগ শুধু মৌমাছির জনসংখ্যার বৃদ্ধিকে ত্বরান্বিত করে না, বরং ফসলের পরাগায়ণ, জীববৈচিত্র্য এবং সামগ্রিক কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে আমাদের দেশের কৃষি খাতকে সমৃদ্ধিশালী করতে সহযোগিতা করে। তাছাড়া, বিএএসএ ফাউন্ডেশনের সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত সম্প্রীতির বৃহত্তর লক্ষ্যপূরণের সম্মিলিত প্রয়াসে অবদান রাখতে পেরে স্ট্যান্ডার্ড চার্টার্ড গর্বিত।’
বিএএসএ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ কে এম সিরাজুল ইসলাম বলেন, ‘বিএএসএ ফাউন্ডেশন দুই দশক ধরে মৌমাছি লালনপালন-সংক্রান্ত ব্যবসা ও এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষের উন্নয়নে কাজ করে আসছে।
