উৎসবের খুশিতে জমবে নাটক হাসিতে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ এএম

অবসরপ্রাপ্ত ডাক্তার সফদর চৌধুরীর বাড়িতে ৫টি ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের বসবাস। এই পরিবারগুলো একই ভবনের একেক তলায় ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে থাকলেও সব পরিবারই একটি পরিবারের মতো বসবাস করে। প্রতিদিনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা তারা পরস্পরের সঙ্গে ভাগাভাগি করে। একজনের বিপদে অন্যরা এগিয়ে আসে। খেলাধুলা, দুষ্টুমি আর আনন্দ উৎসবে সবসময়ই এই শিশুদের দল একসঙ্গে থাকে আর প্ল্যান করে কীভাবে ইউটিউব চ্যানেলে নতুন নতুন কন্টেন্ট তৈরি করা যায়। এবার ক্রিসমাস উপলক্ষে সেসব কন্টেন্ট তৈরি করতে গিয়ে ঘটতে থাকে একের পর এক মজার সব ঘটনা।

বড়দিন উপলক্ষে সম্পূর্ণ নতুন রূপে আসছে দুরন্ত টিভির উৎসবের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ২’। নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার এবং মূল ভাবনা ও নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য, ঋ, কাওসার, এবং অন্যান্য চরিত্রে- আবুল হায়াত, শাহানাজ খুশী, সাজু খাদেম, প্রাণ রায়, ফরহাদ লিমন ও আরও অনেকে।

দুরন্ত’র শুভ বড়দিনের আয়োজনে ‘হৈ হৈ হল্লা-সিজন ২’ নাটকটি দেখা যাবে আজ সোমবার সকাল ১১টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত