যুক্তরাষ্ট্রের দিকে পায়ে হেঁটে কয়েক হাজার অভিবাসী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:১৯ এএম

কয়েক হাজার অভিবাসী গত রবিবার মেক্সিকোর আলভারো ওবরেগন শহরের রাস্তায় ক্রিসমাসের সন্ধ্যা উদযাপন করে। তাদের লক্ষ্য আরও উত্তরে অগ্রসর হয়ে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা। মূলত মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে এসব অভিবাসী জড়ো হয়েছে।

মেক্সিকোর টাপাচুলা শহর থেকে ১৫ কিলোমিটার হেঁটে কয়েক হাজার অভিবাসী একত্রে আলভারো ওবরেগনে এসেছে। পরদিন অর্থাৎ আজ (সোমবার) তাদের আবারও যাত্রা শুরু করার কথা।

আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির প্রচারণায় অন্যতম বড় ইস্যু হতে যাচ্ছে অভিবাসন। এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে অভিবাসীদের অধিকার কর্মী লুইস গার্সিয়া ভিলাগ্রান বলেন, অভিবাসীরা যেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দর-কষাকষির বিষয় না হয়।

হাইতি থেকে আসা অভিবাসী ইসগুয়েল জিন বাড়িঘর ছেড়ে অভিবাসী হয়েছেন। তিনি জানান, নিজ দেশে অপরাধ ও দুর্নীতি বেড়ে যাওয়ায় তিনি দেশ ছেড়েছেন এবং তিনি তার দুই মেয়ের জন্য ভালোভাবে ভরণপোষণ নিশ্চিত করতে চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত