ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূইয়া) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জাতীয় পার্টির প্রার্থী লেফটেন্যান্ট জেনালের (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) হাজী রহিম উল্যাহকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী জরিমানা করেন।
অনিক চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ৪০০ বর্গফুটের অধিকস্থান জুড়ে ক্যাম্প স্থাপনের অপরাধে লাঙ্গল প্রতীকের ও বিধিবহির্ভূত আলোকসজ্জার অপরাধে ঈগল প্রতীকের প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
