নৌকা-স্বতন্ত্র কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০১:১২ এএম

জয়পুরহাট-২ আসনে আক্কেলপুর হাসপাতালের সামনে নৌকার ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এতে নৌকার ৬ জন ও স্বতন্ত্র সমর্থকের ৩ জনসহ মোট ১০জন আহত হয়েছেন। আহতদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, আজ বুধবার সন্ধ্যায় আক্কেলপুর হাসপাতালের সামনে পথ সভা করছিল নৌকা প্রার্থীর সমর্থকরা। ওই সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা একটি মিছিল নিয়ে সেই পথ অতিক্রম করছিলেন। এ সময় দুপক্ষের কথাকাটাটির এক পর্যায়ে হাতাহাতি, চেয়ার ভাঙচুর ও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ সময় উভয়পক্ষের ৯ জন আহত হয়। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আর আহতদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত