ভারতকে তিন দিনেই হারাল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ এএম

দক্ষিণ আফ্রিকার পেসারদের আগুনে বোলিংয়ে পুড়ে ছাই হলো ভারতের ব্যাটিং। প্রথম ইনিংসে ২৮৫ করা ভারত এবার দেড়শও করতে পারল না। সেঞ্চুরিয়নে গতকাল তাদের তিন দিনেই ইনিংস ও ৩২ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা। টেস্টে ভারতের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেল তারা। লোকেশ রাহুলের ১০১ রানের সুবাদে প্রথম ইনিংসে ২৪৫ রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে করা ১৩১ রানের মধ্যে বিরাট কোহলিরই ৭৬। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৪০৮ রান। ১৮৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ডিন এলগার। দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্জার প্রথম ইনিংসে ৩ উইকেটের পর এবার নেন ৪টি। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া কাগিসো রাবাদার এবার শিকার দুটি। দ্বিতীয় ইনিংসে ইয়ানসেনের প্রাপ্তি তিনটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত