ব্রাজিলে নয় রিয়াল মাদ্রিদেই থাকছেন আনচেলত্তি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম

কার্লো আনচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি ছিল আগামী বছরের জুন পর্যন্ত। গুঞ্জন উঠেছিল চুক্তির মেয়াদ শেষে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন অভিজ্ঞ এই কোচ। তবে আজ এক বিবৃতির মাধ্যমে রিয়াল জানিয়েছে, আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি।

২০২৬ এর জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেই থাকছেন আনচেলত্তি।

চলতি মৌসুমে ১৮ ম্যাচ শেষে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগেও গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেছে। দলের এমন দারুণ পারফরম্যান্সই দুই বছর চুক্তি নবায়নে ভূমিকা রেখেছে।

গেল মৌসুমে রিয়াল মাদ্রিদ লা লিগায় হয়েছিল দ্বিতীয়।

আনচেলত্তির চুক্তি বাড়ানোর মানে কোচের জন্য ব্রাজিলকে খুঁজতে হবে নতুন কাউকে। এর আগে এএফপি সংবাদ করেছিল ২০২৪ কোপা আমেরিকা থেকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি।  

কাতার বিশ্বকাপের পর থেকে ফার্নান্দো দিনিজ ব্রাজিলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত