নারায়নগঞ্জ-১ রূপগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়া গণসংযোগ ও পথ সভা করেছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় শাহজাহান ভূঁইয়া ও তার কর্মী সমর্থকরা কেটলি প্রতীকের পক্ষে এ গণসংযোগ করেন।
এসময় সাধারন মানুষ নিজ থেকে তার গণসংযোগ কার্যক্রমে অংশ নেয়।
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, ‘নির্বাচনে আমার প্রার্থী হওয়ার একটি কারন, রূপগঞ্জের নির্যাতিত জনগনের পাশে থাকা। আমরা তাদের দখলকৃত জমি উদ্ধার করতে চাই। আমি নির্বাচিত হলে রূপগঞ্জের অস্ত্র মাদক নির্মূলে কাজ করব। রূপগঞ্জের জনগন আমার সাথে আছে। নৌকা ভিতরে ভিতরে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছেন। এছাড়াও তারা আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে।’
