‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে ৮৫০০ আনসার মোতায়েন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ এএম

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৮৫০০ আনসার ব্যাটালিয়ন সদস্য ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাহিনীটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনসার ব্যাটালিয়ন সদস্যদের ২৯ ডিসেম্বর শুক্রবার থেকে সারা দেশে মোতায়েন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচনকালীন ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে মোতায়েন থেকে ২৫০ প্লাটুন ও ৭৫০ সেকশনে তারা দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত আনসার ব্যাটালিয়ন সদস্যরা রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল বা স্ট্রাইকিং বা স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত