একতরফা ভোট বর্জন, এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানের নেতৃত্বে রাজধানীতে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে রাজধানীর সেগুনবাগিচা, বিজয়নগর ও শান্তিনগর এলাকায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অলি উদ্দিন বাবলু, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহাদাত হোসেন মারুফসহ মহানগর, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
