নাজনীন স্কুল এন্ড কলেজে বই উৎসব

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৫:২৪ পিএম

আজ সোমবার (০১ জানুয়ারি) সকাল ১০টার সময় রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব রাজাবাজারে অবস্থিত নাজনীন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বই উৎসবের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ফুটবলার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল গাফফার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলটির অধ্যক্ষ মো. নুরুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত