গজারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৫:৫৩ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে থেমে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক ও অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক মুকুল মিয়া (৩০), মোটরসাইকেল চালক মো. সবুর হোসেন (৪৩)। তবে নিহত মোটরসাইকেল আরহীর এখনো পরিচয় পাওয়া যায়নি।

ভবেরচর হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আজ ভোর ৪টায় গোমতী সেতুর উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুতগতির কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। অপর বিকেল ৪টায় সেতুর কুমিল্লাগামী লেনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকসহ আরোহী নিহত হন।

মুকুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নিহত অন্য দুজনের লাশ থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন ওসি। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত