আসন্ন নির্বাচনে জয়লাভের জন্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। ভোটারদের আকৃষ্ট করতে অনেক প্রার্থী নিজের প্রতীক ও নাম দিয়ে গান বানিয়ে তা প্রচার করছেন। এখন রাস্তায় বের হলেই শোনা যাচ্ছে নির্বাচনী গান। আর সেই কাজটি বিজ্ঞাপন দিয়ে করছে
ঢাকার কল্যাণপুরের কমল মিডিয়া। যারা মাত্র ২০ মিনিটে ভোটের গান তৈরি করছে।
প্রতিষ্ঠানটি বলছে, যেকোনো ট্র্যাকের ওপরে গান লিখতে লাগবে ১৫ মিনিট, গাইতে লাগবে ১০ মিনিট। ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে আমরা ভোটের গান করছি।
এদিকে কুষ্টিয়ার কল্যাণপুরের ‘হ্যাঁ স্টুডি’ একই কাজ করে যাচ্ছে। তারাও ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই গান করে ফেলতে পারেন। এখন পর্যন্ত সাতটির মতো গান তৈরি হয়েছে। ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে আমরা ভোটের গান করছি।
এবার মমতাজ, সুবীর নন্দী, আইয়ুব বাচ্চু, বেবী নাজনীনের মতো জনপ্রিয় শিল্পীদের কণ্ঠের গাওয়া গানের চাহিদা তুঙ্গে। ঘুরেফিরে ‘খাইরুন লো’, ‘আম্মাজান’, ‘মরার কোকিলে’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের সুরই ব্যবহৃত হচ্ছে।
আসমান আলী জানান, ‘খায়রুন সুন্দরী’ সিনেমায় মমতাজ ও পলাশের গাওয়া জনপ্রিয় গান ‘খায়রুন লো’সহ বেশ কয়েকটি গানের সুরের ওপর সাতটির মতো ভোটের গান করেছেন তিনি। এর মধ্যে তিনটি গানে তিনি নিজে কণ্ঠ দিয়েছেন।
