মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে আবারও জাহাঙ্গীরের হুঁশিয়ারি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:৫৬ এএম

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক একজন সিনিয়র মন্ত্রী। কিন্তু আমাদের কাশিমপুরবাসীর জন্য কী করেছেন? কজনকে চাকরি দিতে পেরেছেন? ... এক কিলোমিটার রাস্তা করতে পারেননি। গতকাল মঙ্গলবার মহানগরীর কাশিমপুরের হাতিমারা ঈদগাহ ময়দানে স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম রাসেলের (ট্রাক) নির্বাচনী জনসভায় জাহাঙ্গীর আলম বলেন, গত ২৫ মে, সিটি নির্বাচনে হুমকি-ধমকি দিয়েছেন। ফলে জনগণ আপনাদের একটা শিক্ষা দিয়েছে। এখনো আবার হুমকি দিচ্ছেন? তবে ৭ জানুয়ারি আরও একটা শিক্ষার জন্য প্রস্তুত থাকেন। কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান একাধিক কাউন্সিলর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত