জাতীয় পার্টিকে যাত্রা পার্টি বললেন অব্যাহতি পাওয়া নেতা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় রংপুরের লক্ষ্মীটারী ইউনিয়নের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-হাদীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মামুনুর রশিদ ফুলু ও সদস্যসচিব গোলাম ফারুক সই করা এক বিবৃতিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে আপনি (আব্দুল্লাহ আল-হাদী) জাতীয় পার্টি মনোনীত রংপুর-১ আসনের প্রার্থী এইচ এম শাহরিয়ার আসিফের পক্ষে নির্বাচনী প্রচারণা ও জনসংযোগে অংশগ্রহণ না করে দলীয়ভাবে বহিষ্কৃত ও বিতর্কিত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভার সিদ্ধান্ত মোতাবেক আপনাকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে আব্দুল্লাহ আল-হাদী বলেন, অব্যাহতি দেওয়ার কিছু নেই। আমি অনেক আগেই জাতীয় পার্টিকে ত্যাগ করেছি। ওরকম যাত্রা পার্টির আমার দরকার নেই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত