বিজিবির হাতে গ্রেপ্তার ১৪৩

ডিসেম্বরে ২৬৬ কোটি টাকার চোরাচালান জব্দ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ এএম

বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৬৬ কোটি ৭৪ লাখের বেশি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে। সীমান্তসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এর মধ্যে বিভিন্ন চোরাই পণ্যসামগ্রী এবং অস্ত্র, গুলি ও বিস্ফোরক রয়েছে।

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে নয়টি পিস্তল, দুটি বিভিন্ন ধরনের গান, ১৩টি ম্যাগাজিন, একটি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডার, ১২ কেজি বিস্ফোরক দ্রব্য, ১৭ কেজি ২০০ গ্রাম পটাশিয়াম নাইট্রেট এবং ৩১৬ রাউন্ড গুলি।

চোরাই পণ্যের মধ্যে রয়েছে ১১ কেজি ৬৪৩ গ্রাম স্বর্ণ, ৫ কেজি ২০০ গ্রাম রূপা, ১ লাখ ৭০ হাজার ৫৮৯টি প্রসাধনসামগ্রী, ১ হাজার ৩৫৮ সেট ইমিটেশন গহনা, ১২ হাজার ৪০৬টি শাড়ি, ৭ হাজার ৯৭১টি থ্রি-পিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, ৩ হাজার ৮৬৪ ঘনফুট কাঠ, ১৭ হাজার ১২৭ কেজি চা পাতা, ৪৪ হাজার ৫১৫ কেজি কয়লা, একটি কষ্টি পাথরের মূর্তি।

জব্দ মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ১১ লাখ ৫৬ হাজার ৬২৮ ইয়াবা ট্যাবলেট, ৩৪ কেজি ৫৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৪২ কেজি ৯৩৫ গ্রাম হেরোইন, ১৪ হাজার ৪৬৮ বোতল ফেনসিডিল, ৩০ হাজার ৪৮৯ বোতল বিদেশি মদ, ৬ হাজার ৫১২ লিটার বাংলা মদ, ৫ লাখ ৯১ হাজার ৬০০ মদ তৈরির ট্যাবলেট, ২ হাজার ২৭০ ক্যান বিয়ার, ১৫ বোতল লাইসারজিক এসিড ডাই-ইথাইল অ্যামাইড (এলএসডি), ১ হাজার ২৯৪ কেজি গাঁজা, ১ হাজার ৯০০ কেজি কোকেন চোরাচালান ও পাচারে জড়িত থাকার অভিযোগে ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত