মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা নিহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০১:২৩ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাতভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় সুলতান উদ্দিন (৭১) নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্লা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান উদ্দিন উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্লা গ্রামের বাসিন্দা। 

ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা তাজ উদ্দিন জানান, প্রতিদিনের মত বীরমুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন ফজরের নামাজ পড়ে প্রাতভ্রমণে বের হন। মহাসড়কের সার্ভিস লেন দিয়ে হাটার সময় অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে গুরুতর হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

এদিকে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা সুলতান উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস।  
শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর, ০৪-০১-২০২৪, ০১৭১২৭৩৮৫৩৮

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত