মাহী বি চৌধুরীর সমর্থককে ১০ হাজার টাকা জরিমান

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৭:৩৫ পিএম

মূন্সীগঞ্জ জেলার সিরাজদীখানে আচরণবিধি লঙ্ঘন করে গণজমায়েত করায় মুন্সীগঞ্জ-১ আসনের বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী মাহী বি. চৌধুরীর (কুলা প্রতীক) সমর্থক ইউপি চেয়ারম্যান এএইচএম সাইফুল ইসলামকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কুসুমপুর গ্রামে গণজমায়েত করায় প্রার্থীর ওই সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। এএইচএম সাইফুল ইসলাম জেলার সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা ফারজানা জানান, জেলার সিরাজদীখান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে মেলা চলছিলো। সেখানে বিকল্প ধারার প্রার্থী মাহী বি চৌধুরীর পক্ষে শান্তির উৎসব নামে নির্বাচনী প্রচারণার নামে গণজমায়েতের আয়োজন করে ইউপি চেয়ারম্যান। যা নির্বাচনী আচরণবিধির ৬ ধারার লঙ্ঘন। এতে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষনিক আদায় করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত