শাহরুখ খানই প্রথম ভারতীয় অভিনেতা যিনি একই ক্যালেন্ডার বছরে দুটি হাজার কোটির সিনেমা দিয়েছে। নিজের সিনেমা দিয়ে রেকর্ড গড়ে আবার সেটা নিজেই ভেঙ্গেছে। পাঠান রেকর্ড গড়ার সাত মাসেই তা ভেঙ্গে দেয় জওয়ান দিয়ে। একইসাথে হ্যাট্রিক করে তিন সিনেমা দিয়ে। এখনও প্রেক্ষাগৃহে চলছে তার ডানকি সিনেমা।
নতুন খবর হলো, গেল বছরে মুক্তি পাওয়া তার দুই ব্লকবাস্টার সিনেমা আজ থেকে ভারতের বেশ কিছু প্রেক্ষাগৃহে দেখা যাবে। আগামী কয়েক সপ্তাহ নতুন তেমন কোনো সিনেমা নেই। বলিউড বাদশার পাঠান ও জওয়ান ভারতীয় বক্স অফিসে হাজার কোটির ব্যবসা করেছে। ডিজিটালে মুক্তির পরও ছবিগুলো নিয়ে দর্শক চাহিদা রয়েছে। যার কারণে ছবি দুটি আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইড।
তারা জানিয়েছে, ভারতের মাল্টিপ্লেক্সগুলো আজ শুক্রবার থেকে কিছু নির্দিষ্ট শো চালাবে। এদিকে শাহরুখের ডানকি মুক্তির তৃতীয় সপ্তাহ চলছে। প্রথমবারের মতো কোন অভিনেতার জন্য সবচেয়ে বিরল ঘটনা ঘটতে যাচ্ছে যে কোনো সুপারস্টারের সর্বশেষ মুক্তি পাওয়া তিন সিনেমা একইসঙ্গে মাল্টিপ্লেক্সে চলবে।
শোয়ের টিকিট পাওয়া যাবে বুক মাই শোতে।
