তাপমাত্রা নামল ৮ দশমিক ৪-এ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:৪৬ পিএম

দেশের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে। এসব এলাকায় ভোরে কুয়াশা ও রাতে তীব্র শীত পড়ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার (০৫ জানুয়ারি) এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজ দিনাজপুরে ১০.০, বদলগাছীতে ১০.২, সৈয়দপুরে ১০.৪, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে ১০.৫, রাজশাহীতে ১০.৭, ডিমলায় ১০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ-পরিবহন এবং সড়ক যোগায্রগে বিঘ্ন ঘটতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত