আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ শনিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ শুরু করেন সিইসি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হচ্ছে।
এর আগে ইসি কর্মকর্তারা জানান, রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। সিইসি ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোট দেওয়াসহ সুষ্ঠু নির্বাচনে প্রার্থীদের আহ্বান জানাবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে।
এর আগে গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। ওই দিন এই নির্বাচনের তফশিল ঘোষণা করেন তিনি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে তার সেই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।
