ঠাণ্ডায় রাতের ট্রেনে কাঁপছিল যাত্রীরা। একটু আরাম পেতে ব্যাগ থেকে চাদর-সোয়েটার বের করে নেয় কেউ কেউ। তবে দুই যুবক বুঝতে পারলেন সোয়েটার যথেষ্ট নয়। তাহলে কী করা যায়?
ব্যাগে মজুত ছিল সব সরঞ্জাম। ঘুঁটে বের করে তাতে জ্বালিয়ে দিলেন আগুন। পরিকল্পনা ছিল বাকি পথ তার ওপর হাত রেখেই যাবেন। তবে এর ফলে কী ঘটতে পারত, সে ব্যাপারে হয়তো কোনো ধারণাই ছিল তাদের।
ঘটনাটি ভারতের সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের। ট্রেনটি আসাম ছেড়ে যাওয়ার পর উত্তরপ্রদেশের দুই যুবক চন্দন ও দেবেন্দ্র এ ঘটনা ঘটান। তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে বলেছেন, তাদের কিছুই করার ছিল না। ট্রেনের অসংরক্ষিত কামরায় এত ঠাণ্ডা ছিল যে কিছু একটা করতেই হত।
আরপিএফের আলিগড় পোস্ট কমান্ডার রাজীব শর্মা জানিয়েছেন, দুই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় মোট ১৪ জন যাত্রীকে আটক করা হয়েছিল।
জানা গেছে, ওই ট্রেনে উপস্থিত আরপিএফ কর্মীরা হঠাৎ করেই ধোঁয়া দেখতে পান। তখন কয়েকজন ঘুঁটের সামনে বসে আগুন পোহাচ্ছিলেন। এরপর দ্রুত থামিয়ে দেওয়া হয় ট্রেন।
পঙ্গু স্বীকৃতি চান সাড়ে ১২ হাজার ইসরায়েলি সেনা