বিএনপি নির্বাচনে আসলে বেশি প্রতিদ্বন্দ্বিতা হতো

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩ এএম

বিএনপি নির্বাচনে আসলে বেশি প্রতিদ্বন্দ্বিতা হতো বলে জানিয়েছেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূইয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ভোটদান শেষে দেশ রূপান্তরকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৮টার সময় ভোটকেন্দ্রে এসেছি। পর্যায়ক্রমে ভোটাররা ভোটকেন্দ্রে আসতেছে। ভোট দেওয়া জনগণের অধিকার তারা ভোট দিবে। দুঃখজনক হলেও সত্যি বিএনপি নির্বাচনে আসে নাই। তারা নির্বাচনে আসলে আমাদের নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। এটা খুবই দুঃখজনক। তারপরও আমি মনে করি প্রচুর ভোটার আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত