‘দেশের ভালো চাই, তাই ভোট দিলাম’

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:০০ এএম

নিজে হাঁটতে পারেন না। ছেলের বউয়ের সাহায্য নিয়ে লাঠি হাতে ভোটকেন্দ্রে আসেন ৮৫ বছর বয়সী সাবরিনা বেগম। তিনি গাজীপুর-৫ আসনের উত্তর সোম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট দিয়েছেন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, দেশের ভালো চাই, তাই নিজের ইচ্ছায় ভোটকেন্দ্রে এসেছি। আগামী বছর ভোট দিতে পারবো কিনা জানি না। এজন্য দেশের স্বার্থে ভোট দিলাম। যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি। যারা আমাদের সেবা করবে, তাদের চাই আমরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত