চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন কমনওয়েলথ প্রতিনিধি দল। টেরি ডেইল ও সব্যসাচী ব্যানার্জি নামে কমনওয়েলথের দুইজন প্রতিনিধি সীতাকুণ্ড ডিগ্রী কলেজ এবং বালিকা উচ্চ বিদ্যালয় দুটি কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কেএম রফিকুল ইসলাম পর্যবেক্ষক দলের সদস্যদের কেন্দ্র দুটি ঘুরিয়ে দেখান।
সকাল সাড়ে ৭টায় পর্যবেক্ষক দলের সদস্যরা ডিগ্রী কলেজ কেন্দ্রে প্রবেশ করেন এবং এক ঘণ্টার অধিক সময় কেন্দ্রটির প্রায় সব কক্ষ ঘুরে দেখেন। পরবর্তীতে এই কেন্দ্রটি পরিদর্শন শেষে তারা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রও প্রায় ঘণ্টাব্যাপী পরিদর্শন করেন।
