ফ্রান্সের একটি উৎসবে বিচারক হলেন মোস্তফা সরয়ার ফারুকী। ‘ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’। এটি তিন দশক ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে ফ্রান্সে। উৎসবটি মূলত এশিয়ার চলচ্চিত্রকে ঘিরেই হয়ে থাকে।
আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভেসুল উৎসবের ৩০তম আসর। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে বাংলাদেশি নির্মাতা হিসেবে জুরি বোর্ডে জায়গা পেলেন মোস্তফা সরয়ার ফারুকী।
এই জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ। এছাড়া অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন। সোমবার (৮ জানুয়ারি) সামাজিক বার্তার মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।
এদিকে আন্তর্জাতিক এই উৎসবের জুরি হতে পেরে উচ্ছ্বসিত ফারুকী। বললেন, ‘এই বছরের জুরি বোর্ডের সদস্য হতে পেরে সম্মানিত বোধ করছি; যেখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন মোহসেন ভাই।’
ভেসুল উৎসবে এর আগেও অংশ নিয়েছেন ফারুকী। তার নির্মিত ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিগুলো এই উৎসবে পুরস্কারও জিতেছিল। সেই হিসেবে উৎসবটির আবহাওয়া-আঙিনা সবই তার নখদর্পণে।
