‘টেস্ট মর্যাদা’র জন্য বিশ্বকাপে ‘সুপার এইটে’ চোখ নেপাল কোচ দেসাইয়ের

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:০১ পিএম

২০১৪ সালের পর এই প্রথম নেপালকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে ‍তুলেছেন দেশটির ভারতীয় কোচ মন্টি দেসাই। এবার তার স্বপ্ন গ্রুপপর্ব পেরিয়ে নেপালকে সুপার এইটে তোলা। তার জন্য কাজটা বেশ কঠ্নিই হবে। কেননা নেপাল রয়েছে এবারের বিশ্বকাপে মরণগ্রুপে ঠাঁই পেয়েছে নেপাল। তাদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচী প্রকাশিত হওয়ার টক স্পোর্টসে দেওয়া সাক্ষাতকারে পর দেসাই বলেন, ‘বিশ্বকাপে অংশ নিতে নেপালের ক্রিকেট ও ভক্ত সমর্থকদের জন্যে খুব গৌরবের একটি মুহূর্ত। এ সফরটা এখনো শেষ হয়নি। ভাবুন তো, নেপাল যদি সুপার এইটে যেতে পারে গল্পটা কী সুন্দর দাঁড়াবে।’

নানা বাধা সত্ত্বেও আসরে নৈপুণ্য দেখাতে চান দেসাই। তিনি বলেন, ‘সুপাই এইটে যাওয়াটাই আমাদের মূল লক্ষ্য। নেপালের ক্রিকেটারদের মধ্যে সেই ক্ষুধা রয়েছে। তা না হলে শুধু মাত্র অ্যাসোসিয়েট দেশ হিসেবে বিশ্বকাপে অংশ নেয়াতেই সীমাবদ্ধ থেকে যেতে হবে। যার কোনো প্রভাব নেই বললেই চলে।’

দেসাই মনে করেন নেপালের আফগানিস্তান বা আয়ারল্যান্ডের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। এ দুটো দেশই ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্য হিসেবে আত্মপ্রকাশ করে টেস্ট খেলার সুযোগ পেয়েছে। ক্রিকেট কাঠামোয় কিছুটা পিছিয়ে থাকলেও নেপালে প্রতিভার কমতি নেই বলেই মনে করেন দেসাই।

তিনি বলেন, ‘অনেকেই এগিয়ে আসছেন, আরেকটু আগ্রহ দেখালে নেপাল অবশ্যই টেস্ট খেলুড়ে দেশ হওয়ার যোগ্যতা রাখে। কাঠামোগত সহায়তা পেলে নেপালের ক্রিকেটে আরও গুণগত উন্নতি ঘটবে।’

আগামী ৪ জুন টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ আসর শুরু করবে নেপাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত