রাজশাহীর নগরীর আরডিএ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
রাজশাহী ফায়ার সিনিয়র স্টেশন অফিসার শামিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আগুন লাগার পরপরই পুরো মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কেটের লোকজন এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন।
তিনি বলেন, আমরা খবর পেয়ে ৮টি ইউনিট কাজ শুরু করি। প্রায় ৩০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনই বলা সম্ভব না। ২টি গোড়াউন পুড়ে গেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা বলা সম্ভব নয়।
এদিকে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি আগুন নেভানোর কার্যক্রম দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী-২ (সদর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা উপস্থিত ছিলেন।
