মন্ত্রী বেশি ঢাকায়, এরপর গাজীপুর

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৫:০৪ পিএম

২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।

প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন হচ্ছে। এর মধ্যে মন্ত্রিসভার সবচেয়ে বেশি সদস্য ঢাকা বিভাগের। প্রধানমন্ত্রীসহ এই সংখ্যা ১৫ জন। 

মন্ত্রিদের তালিকায় দেখা যায়, ঢাকা পাচ্ছে তিনজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী। পূর্ণাঙ্গ মন্ত্রীরা হলেন, আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)। এ ছাড়া প্রতিমন্ত্রীরা হচ্ছেন মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭) ও  নসরুল হামিদ (ঢাকা-৩)।

গাজীপুর পাচ্ছে একজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী। তারা হলেন, আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪) ও রুমানা আলী (গাজীপুর-৩)।

চট্টগ্রামে দুইজন মন্ত্রী— মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭) ও মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯); ব্রাহ্মণবাড়িয়াতেও দুইজন মন্ত্রী— আইনমন্ত্রী আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪) ও র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩); দিনাজপুরে একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী— আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪) ও  খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত