মেসিদের ভ্রমণে মুনাফার প্রত্যাশা ৫ দেশের

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৩:০১ পিএম

পাঁচ দেশে সাতটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। এই কদিনে তারা তারা পাড়ি দেবে ২৫ হাজার মাইল পথ। তবে ভ্রমণক্লান্তির চাপ সামলে নেওয়ার সামর্থ্য শিষ্যদের আছে বলে মনে করেন কোচ টাটা মার্তিনো।

ইতোমধ্যে ফোর্ট লডারডেলেতে অনুশীলন শুরু করে দিয়েছে মায়ামি। প্রস্তুত হতে তারা এক সপ্তাহ সময় নেবে। তারপর তারা এল সালভাদর, সৌদি আরব, হংকং ও জাপানে ভ্রমণ করবে।

বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ সার্জিও বুসকেতস ও জর্ডি আলবার সঙ্গে এবার যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। তাদের পদচিহ্ন পড়বে বলে এসব দেশের ক্লাবগুলো প্রচুর মুনাফার প্রত্যাশা করছে।

তবে ব্যস্ত সূচি কিছু উদ্বেগও বাড়াচ্ছে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মেজর লিগ সকারে মায়ামির এবারের যাত্রা শুরু হচ্ছে। কিন্তু তার আগে অতিরিক্ত খেলা ও ভ্রমণ বাড়াচ্ছে ঝুঁকিও।

বৃহস্পতিবার মার্টিনো সাংবাদিকদের বলেন, 'আমরা ব্যবসা ও ক্রীড়া দিকগুলো বুঝি এবং আমরা উভয় পক্ষকেই সন্তুষ্ট করার চেষ্টা করি। প্রতিটি খেলোয়াড় কতটা অংশগ্রহণ করে তার মধ্যে আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে।'

মেসিকে যতটা সম্ভব দলে নেয়ার জন্য মার্টিনোর ওপর চাপ সবসময়ই থাকে, তবে গত মৌসুমে ক্লাবের অভিজ্ঞতা সতর্কবার্তা হিসেবে দাঁড়িয়ে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত