ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ার নয়াদিল এলাকায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মধু শীল (৫৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মধু শীল একই এলাকার বাসিন্দা ছিলেন। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, নিহত মধু শীল কানে কম শুনতেন। ঘন কুয়াশার কারণে তিনি ট্রেন দেখতে পাননি। হেঁটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।
