বছরের শুরুর ১৩ দিনে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:১৮ পিএম

শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৩ দিনে পাঁচ জনের মৃত্যুর সংবাদ দিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১১ জন, বাকিরা ঢাকার বাহিরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৬৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৩৭ জন ও ঢাকার বাইরে ৩৯৫ জন। আর ডেঙ্গুতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত