চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছেন এনএসআই ও শুল্ক গোয়েন্দারা কর্মকর্তারা।
আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি আসে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদ পেয়ে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় বিমান এয়ারলাইন্সের ফ্লাইটের (BG-152) ভেতরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়
