অর্থনীতি পুনরুদ্ধারে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রতিশ্রুতি

বিদেশি অর্থায়নের প্রকল্পে অগ্রাধিকার পরিকল্পনামন্ত্রীর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১১:৩৬ এএম

বিদেশি অর্থায়নের প্রকল্পগুলোতে বেশি জোর দেওয়ার কথা জানিয়েছেন প্রথম দিনে কাজে যোগ দিতে আসা নতুন পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম। তিনি বলেছেন, ‘ডলার সংকটের এই মুহূর্তে পাইপলাইনে অনেক প্রকল্প রয়েছে। বিদেশি ঋণের প্রকল্পগুলোতে আমি জোর দিতে আগ্রহী। কারণ টাকা আসা দরকার, প্রকল্পগুলো যাতে বিলম্বিত না হয়।’ গতকাল রবিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজে যোগ দেওয়ার প্রথম দিনে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘সবাই চায় প্রকল্প বিলম্ব হোক। আমি চাচ্ছি সেটা না হোক। যত বেশি বাস্তবায়ন হবে, যত দ্রুত বাস্তবায়ন হবে পাইপলাইনের টাকা তত বেশি ছাড় হবে।’

নতুন দায়িত্ব পাওয়া পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি খুব বেশি গ্রামীণ অবকাঠামোতে জোর দিতে চাই। গ্রামীণ যোগাযোগ আমাদের অর্থনৈতিক কর্মকা-ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাইরের বিনিয়োগ হলেও আমরা সেটা অর্জন করার চেষ্টা করব। গ্রামীণ যোগাযোগ ব্যাপক আকারে নেওয়ার চেষ্টা করব।’

আবদুস সালাম বলেন, ‘স্বাস্থ্য খাতে অনেক অভাব ও অনিয়ম রয়েছে। এসবের বেশিরভাগই সমাধানযোগ্য। ডাক্তারদের এলাকায় থাকতে হয়, তারা যদি রোগী না দেখেন তাহলে কীভাবে হয়?’

বিদেশি অর্থায়নের প্রকল্পে অগ্রাধিকার থাকবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এর ফলে বিদেশি অর্থায়নগুলো আসবে। সে হিসেবে আমি এটিকে অগ্রাধিকার বলে মনে করি।’

সব বাধা সরানোর প্রত্যয় ব্যক্ত করে আবদুস সালাম বলেন, ‘আমি দেখতে চাই প্রকল্প বাস্তবায়নে বাধাটা কোথায়। সে বাধা আমি সরিয়ে দেব। এটা বিশ্বাস রাখেন। বাধা হতে দেব না আমি। এখানে কোনো ছাড় নেই। আপস করার কোনো সুযোগ নেই। বাধা সরানোর জন্য আমি আসছি, সে কাজটি করব। সে যে পর্যায়েই হোক। এটা আপনারা নিশ্চিত থাকেন।’

তিনি বলেন, ‘দুটো বিষয়ে আলাপ করেছি তাদের সঙ্গে। এক, আমাদের গ্রামীণ যোগাযোগব্যবস্থা (কানেকটিভিটি) খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত কতটা গুরুত্ব দিয়েছি সেটা আমি জানি না, কথা বলতে চাই না। তবে আমি গুরুত্ব দিতে চাইব। এসব প্রকল্পে অর্থায়ন পাওয়া কঠিন হলেও আমি সেটা পেতে চেষ্টা করব। বিশেষ করে ব্যাপক আকারে সেটা আমি নিতে চাইব। যাতে গ্রাম থেকে পাকা সড়কে শহরে আসতে পারে। পণ্য পরিবহন করতে পারে, যাতে অর্থনৈতিক কর্মকা- বেড়ে যাবে।’

স্বাস্থ্যসেবার প্রকল্পে অগ্রাধিকার থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আমি স্বাস্থ্যব্যবস্থার প্রতি বিশেষ জোর দিতে চাইব। আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী আছেন, তিনি গতকাল মন্ত্রিপরিষদ সভায় কথাগুলো বলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করে এ দায়িত্ব দিয়েছেন, আমি এটা পালনের চেষ্টা করব। আমি বলছি না আমার অনেক অভিজ্ঞতা আছে। সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করব। আমাকে একটু সময় দেন, আশা করব ভালো করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত