সাহেদকে অস্ত্র মামলায় খালাসের রায় স্থগিত

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০২:৪৩ এএম

অস্ত্র আইনের মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত হয়ে গেছে। রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সারওয়ার হোসেন বাপ্পি দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী ২১ এপ্রিল পর্যন্ত হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে চেম্বার আদালত। এ সময়ের মধ্যে আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করব।’ সাজার রায়ের বিরুদ্ধে সাহেদের করা আপিল মঞ্জুর করে গত বৃহস্পতিবার তার সাজা বাতিল করে খালাসের রায় দিয়েছিল হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত