শিক্ষামন্ত্রী বললেন

প্রয়োজন সাপেক্ষে নতুন শিক্ষাক্রমের মূল্যায়নে পরিবর্তন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০২:৪৫ এএম

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, প্রয়োজন সাপেক্ষে নতুন কারিকুলামের মূল্যায়নে পরিবর্তন আসবে। এটা স্থায়ী কোনো বিষয় নয়। সেখানে পরিবর্তন প্রয়োজন, অবশ্যই সেখানে পরিবর্তন আসবে।

শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী বরেন, ‘কারিকুলাম নিয়ে অনেক কাজ হয়েছে, কারিকুলাম তো হঠাৎ করে আসেনি। সেটা নিয়ে আলোচনা-সমালোচনা থাকবে সেটাই স্বাভাবিক। সে আলোচনা-সমালোচনাগুলো মাথায় রেখেই দুর্বলতা থাকলে, সমস্যা থাকলে সেখানে পরিবর্তন করা হবে। মূল্যায়নের জায়গায় একটা আলোচনা আছে। মূল্যায়নটা যাতে এমন না হয়, যাতে সেটা প্রতিবন্ধকতা হিসেবে পরিণত হয়, সেটা আমরা দেখছি। সেগুলো বিবেচনা করেই আমরা আগামী দিনগুলোতে শিক্ষা পরিবারের সবাইকে নিয়ে কাজ করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত