কোন দেশে ভ্রমণ বা কোন কাজে যাওয়ার জন্য ভিসা পাওয়ার যে ধকল তা সামলাতে যেয়ে মাঝপথে অনেকেই দেশের বাইরে ভ্রমণের ইচ্ছেটাই হারিয়ে ফেলেন। অন্যদিকে, এই সব ঝামেলা এক নিমেষেই উধাও হয়ে যায়, যখন সেই ভিসা করার কোনও বাধ্যবাধকতা থাকে না।
প্রতি বছরের মতো এবারও বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের পাসপোর্টের র্যাঙ্কিং করেছে হেনলি পাসপোর্ট সূচক। সাম্প্রতিক বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে তৈরি করা হয় এই সূচক।
চলুন জেনে নেই সেই সুচক অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকরা কোন কোন দেশগুলোতে ভিসা ছাড়া, এবং অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন।
সূচকের তথ্য বলছে, বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। গত বছর এই সংখ্যা ছিল ৪০। নতুন র্যাঙ্কিংয়ে যুক্ত হয়েছে আরও দুটি নাম, আফ্রিকার কেনিয়া ও ওশেনিয়ার কিরিবাতি।
এ ছাড়া আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে এশিয়ার ৬টি দেশ। আছে দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চল।
এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে (এক তারকাচিহ্নিত) অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা। শ্রীলঙ্কা ও কেনিয়ার ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।
২০২৪ সালে বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন যেসব দেশে
১. চলতি বছর এশিয়া মহাদেশে ভ্রমণের ক্ষেত্রে যেসব দেশে ভিসা প্রয়োজন হবে না সেসব দেশ হল,
ভুটান
কম্বোডিয়া
মালদ্বীপ
নেপাল
শ্রীলঙ্কা
পূর্ব তিমুর
২. এছাড়া দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় বাংলাদেশিরা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান
৩. আফ্রিকার যেসব দেশে ভিসার প্রয়োজন নেই
বুরুন্ডি
কেপ ভার্দে
কমোরো দ্বীপপুঞ্জ
জিবুতি
গিনি-বিসাউ
লেসোথো
মাদাগাস্কার
মৌরিতানিয়া
মোজাম্বিক
রুয়ান্ডা
সেশেলস
সিয়েরা লিওন
সোমালিয়া
গাম্বিয়া
টোগো
কেনিয়া
৪. ক্যারিবীয় দেশগুলোর মধ্যে ভিসাবিহীন সুবিধা পাওয়া যাবে
বাহামা
বার্বাডোস
ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
ডমিনিকা
গ্রানাডা
হাইতি
জ্যামাইকা
মন্টসেরাত
সেন্ট কিটস অ্যান্ড নেভিস
ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
৫. এ বছর ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চলে বাংলাদেশিরা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন
কুক আইল্যান্ড
ফিজি
মাইক্রোনেশিয়া
নুউয়ে
সামোয়া
টুভালু
ভানুয়াতু
কিরিবাতি
