প্রতিমন্ত্রী নসরুল হামিদের দায়িত্ব বাড়ল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:২১ পিএম

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে বিদ্যুৎ বিভাগের পাশাপাশি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগেরও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার (১৫ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১১ জানুয়ারি মন্ত্রিসভার শপথের পর নসরুল হামিদকে কেবল বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

গত ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভা। ওই দিনই শপথের পর প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর মন্ত্রণালয় বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দুটি বিভাগ রয়েছে। বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত