প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন নবনিযুক্ত দুই উপদেষ্টা ড. গওহর রিজভী এবং ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১১ জানুয়ারি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ৬ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগের তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে পাঁচজন আগেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। এবার নতুন করে উপদেষ্টা হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
অন্যান্য উপদেষ্টারা হলেন- ড. মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
